৬৩ হাজার মানুষের স্বপ্নের ব্রীজ চৌদ্দরশি
Tuesday, 20.07.2010, 05:33pm
এম. আর মিঠু,
সড়ক যোগাযোগের ক্ষেত্রে র্দীঘদিনের প্রত্যাশা পুরন হতে চলেছে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন উপক‚লীয় উপজেলা শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইনিয়নের ৬৩ সহাস্রাধীক মানুষের। কপোতাক্ষ নদ ও খোলপেটুয়া নদীর মধ্যে সংযোগ স্থাপনকারি চৌদ্দরশি খালের উপর নির্মিত চৌদ্দরশি ব্রীজটি দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় নয়াদিগন্তর সূচনা করবে। নির্মান কাজ শুর“র দীর্ঘ ৭ বছর পর আগমী ২৩ জুলাই জনসাধারনের চলাচলোর জন্য খুলে দেয় হচ্ছে বহু প্রত্যাশিত এই চৌদ্দরশি ব্রীজ । শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইনিয়নের আইলায় ক্ষতিগ্রস্থদের মধ্যে গৃহনির্মান মঞ্জুরীর টাকা বিতরনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ জুলাই গাবুরায় আসবেন। এদিন তিনি এই চৌদ্দরশি ব্রীজটি উদ্বোধন করবেন বলে জানা গেছে।
|