নিজস্ব সংবাদ, জাপানের নাগোয়া শহরে বসবাসরত বাংলাদেশীরা এ বছর সারাদিন ব্যাপি আন্তর্জতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক কর্মসূচী পালন করে।
নাগোয়া থেকে জনাব আমিনুল হক জানান, গত রবিবার ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই সারাদিনের অনুষ্ঠানকে তিনটি পর্বে ভাগ করে পালন করা হয়। শিশুদের চিত্র অংকণ প্রতিযোগিতা, অমর একুশের উপর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল কর্মসূচির অন্তর্ভূক্ত।
শিশুরা মূলত: জাতীয় পতাকা ও সবুজ বাংলার দৃশ্য অংকণ করে। শিশুরা যারা অংশ নেং এর হচ্ছে স্বর্ণা,সুবর্ণ.অপসরি,শামিন,টুই ও সাফাকাত দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেন সর্ব জনাব তয়োব উল্যাহ , ড: মনিরুল ইসলাম, ড: মোহাফিক‚ল কাদের , মনজুর - ই- খোদা তরিখ,শফিকুল ইসলাম শাথিল,মিসেস রিপা প্রমূখ।
সংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পিরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন খায়রুল বাশার,মিসেস মিতালী ঘোষ,শার্মিন সুলতানা, এইচ.এম.বেলাল,উম্মে ফারজানা রুহি,ফারজানা হোসেইন মিতু,কবিতা পাঠ করেন সাঈদ আল আতাহার,রয় সিদ্ধার্থ সংকর। অনুষ্ঠান পরিচালনা করেন ড: আমিনুল হক শাহিন। ছবি তুলেছেন নুরুল হুদা শাকিল।
অনুষ্ঠানে বাংলাদেশী ছাড়াও বহু জাপানীজ অংশ গ্রহণ করে।
