মানিকগঞ্জে তারেক রহমানের কারাবরণ দিবস উপলক্ষ্যে মিছিল-সমাবেশ
Wednesday, 10.03.2010, 03:11am (GMT+9)
--2.jpg) মোঃ সোহেল রেজা,বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩য় কারাবরণ দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার মানিকগঞ্জ জেলা শহর ও পাটুরিয়া ফেরিঘাটে মিছিল-সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ১২টায় শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে নেতাকর্মীরা জেলা শহর ও আরিচা ঘাট এলাকায় প্রদক্ষিন শেষে পাটুরিয়া ঘাটে জড়ো হয়। পরে জেলা বিএনপি নেতা কাজী রায়হান উদ্দিন ও তোজাম্মেল হক তোজার নেতৃত্বে একটি বিশাল মিছিল ঘাট এলাকা প্রদক্ষিন শেষে ৫ নম্বর ফেরি ঘাটে সমাবেশ করে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা তোজাম্মেল হক তোজার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা কাজী রায়হান উদ্দিন টুকু, বিএনপি নেতা আক্তার হোসেন আনন্দ, জেলা ছাত্রদলের সেক্রেটারী শওকত জাহাঙ্গীর রানা, মোঃ সামছুল আলম, লুৎফর রহমান লেলিন, আওলাদ হোসেন, সেলিম আহম্মেদ প্রমুখ। তোজাম্মেল হক তোজা বলেন, তারুন্যের প্রতীক এদেশের কোটি মানুষের নেতা তারেক রহমানকে বিগত তথাকথিত তত্বাবধায়ক সরকার বিনা দোষে আটক করে অমানবিক শারিরীক ও মানসিক নির্যাতন করেছে। বর্তমান সরকার তারই ধারাবাহিকতায় তারেক রহমানকে এদেশের মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন রাখতে মিথ্যা মামলায় জড়িয়ে দেশান্তরিত করার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ বর্তমান তাবেদারী সরকারের অপতৎপরতা কোনদিন মেনে নিবে না। তারেক রহমানের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র কঠিন হস্তে মোকাবেলা করা হবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলদেশ গড়ার ঘোষনা দিলেও বাস্তবে ডিজিটাল দূর্ণীতে জড়িয়ে পড়ছে। তারা পার্শ্ববর্তী ভারতের সাথে আঁতাত করে দেশকে তাবেদারী ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চেষ্টা চালাচ্ছে। তারেক রহমানের জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে সরকার তার বিরুদ্ধে নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। #
বিবেকবার্তা ডট কম
|