Bookmark and Share
Saturday, 11.09.2010, 08:57am (GMT+9) Home FAQ RSS Links Site Map Contact
 
 
 
All News  
বাংলাদেশ
জাতীয়
রাজনীতি
অন্যান্য সংবাদ
বিশেষ প্রতিবেদন
আইন ও অপরাধ
বিশেষ সংবাদ
বিশ্ব সংবাদ
জাপানের সংবাদ
জাপান টুকিটাকি
অন্য প্রবাস
বিবেক ভাবনা
জাপানের কথা
বিনোদন
তথ্য প্রযুক্তি
স্বাস্থ্যকথা
খেলার খবর
গ্রামগঞ্জ
সাক্ষাতকার
কৃতিত্ব
সাহিত্য
ঘোষণা
::| Poll
বিবেকবার্তার নতুন সাইট কেমন লাগছে?
ভাল
ভাল না
মন্তব্য নেই
 
 
 
অন্যান্য সংবাদ
 
স্পিকারকে সংসদ সদস্যদের অভিনন্দন
Friday, 05.03.2010, 09:09am (GMT+9)

স্পিকার আব্দুল হামিদের প্রশংসা করলেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা স্পিকারকে অভিনন্দনও জানিয়েছেন। স্পিকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো রকম ইঙ্গিতপূর্ণ বক্তব্য না দেওয়ার জন্য বিরোধীদলের প্রতি আহবান জানান আওয়ামী লীগের সংসদ সদস্যরা। জিয়াউর রহমানকে নিয়ে কোনো অশালীন বক্তব্য না দিতে আওয়ামী লীগের প্রতি আহবান জানায় বিএনপি। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনের একেবারে শেষ দিকে পয়েন্ট অফ অর্ডারে এ প্রশংসা আহ্বান জানান সংসদ সদস্যরা। পয়েন্ট অফ অর্ডারে প্রথমে মওদুদ আহমেদ স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনার পদক্ষেপ ও বক্তব্যকে আমরা স্বাগত জানাই। আপনার পদক্ষেপের পর আজ সংসদের পরিবেশ অনেক ভাল।" তিনি বলেন, "বঙ্গবন্ধু সম্পর্কে কিছু বলা হলে আওয়ামী লীগের যে কারোরই খারাপ লাগাটাই স্বাভাবিক। একইভাবে আমাদের নেতা সম্পর্কে বললে আমাদেরও খারাপ লাগবে। সুতরাং আমরা এই প্রতিযোগিতায় না যাই। তাহলেই সংসদ ভালভাবে চলবে।" মওদুদ আরো বলেন, "আপনারা আমাদের নেতা সম্পর্কে কটুক্তি করবেন না, আমরাও আপনাদের নেতা সম্পর্কে কটুক্তি করবো না। আমরা এই নিশ্চয়তা দিতে চাই।" মওদুদে বক্তব্যের সময় স্পিকার বলেন, "এটাই হওয়া উচিত। কিন্তু বক্তব্যের সময় কোনো কোনো নবীন সদস্য কটূক্তি করলে নবীন-প্রবীণ সবাই টেবিল চাপড়ে সমর্থন জানান। উভয়পক্ষেই এটা ঘটে। এমনটি খুবই দু:খজনক।" এরপর ২৭৪ বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দিতে ফ্লোর নেন আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি মওদুদ আহমেদকে উদ্দেশ্য করে বলেন, "আমরা যখন জিয়াউর রহমানের নাম উচ্চারণ করি, তখন বীরউত্তম শব্দটিও বলি। কারণ, তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং বীরউত্তম খেতাব পেয়েছেন। কিন্তু বঙ্গবন্ধুর ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন। তিনি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক। তার সঙ্গে কারো তুলনা চলে না।"
সুরঞ্জিতের পর পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে বিএনপির এম কে আনোয়ার বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান অর্জন যেমন রয়েছে, তেমনি স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার অনেক কার্যক্রমে কারো আপত্তি থাকতেই পারে। কিন্তু সেটা প্রকাশের ক্ষেত্রে তার প্রতি কারো বক্তব্যে কোনো অশ্রদ্ধার ভাব থাকা ঠিক হবে না। একইভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক অবদানের কথাও অস্বীকার করার উপায় নেই।" তিনি বলেন, "কেউ অশালীন বা কটু কথা বললে কারোই টেবিল চাপড়ানো উচিত নয়।" এরপর পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বলেন, "সংসদকে কার্যকর করার ক্ষেত্রে আপনার ভূমিকায় আমরা গর্ববোধ করছি। আজ সবাই উপলব্ধি করেছেন যে, যেভাবে সংসদ চলছে তা আমাদের কারো জন্যই শোভনীয় নয়। "
 
Bibekbarta.com


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


Other Articles:
কোড়কদী সমাবেশের ইতিবৃত্ত সন্ধানে (02.03.2010)
'ধোঁয়া বেরোনোর পথ না থাকায় এত মৃত্যু' (27.02.2010)
রাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানব বন্ধন (26.02.2010)
বিস্ফোরণের তদন্ত দাবি বিএনপির (24.02.2010)
দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোল্লা হারুন উর রশীদ এর উপর সন্ত্রাসী হামলা (22.02.2010)



 
::| Events
September 2010  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30