চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ আহত-৯
Wednesday, 10.03.2010, 02:39am (GMT+9)
--2.jpg) এম এ খালেক, চুয়াডাঙ্গা --2.jpg) প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের সুত্র ধরে সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ৯ জন জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার রাত ১০ টায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিরাজুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় রাজশাহী হাসপাতালে রেফার্ড করেছে চিকিৎসক। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর চিৎলা গ্রামের আতর আলী বিশ্বাসের পুত্র সিরাজুল ইসলাম ও তার চাচাতো ভাই বিলাত বিশ্বাসের পুত্র আবুল বিশ্বাসের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছে। আজ সকাল সাড়ে ৯ টার দিকে ঐ বিরোধের জের ধরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পারিবারিক ভাবে তার সমাধান হলেও। রাত ১০ টার দিকে আবার তারা বিরোধে জড়িয়ে পড়ে। বাক-বিতন্ডার এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে সিরাজুল পক্ষের সিরাজুল ইসলাম (৫০), তার স্ত্রী পারুলা খাতুন (৪৫), পুত্র বকুল আহমেদ (২৩) মারাত্মক জখম হয়। এদিকে, অপর পক্ষের আবুল বিশ্বাস (৫৫), পুত্র মিলু (৩৩), মিলুর পুত্র পাপ্পু (১৯), খোকন (২৩), লিটন (৩৫) ও লিটনের পুত্র ছামাদ (২৮) জখম হয়। এদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে উভয় পক্ষই থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। 
বিবেকবার্তা ডট কম
|