চুয়াডাঙ্গায় কন্যাকে ধর্ষনের দায়ে পিতা হাসিবুল পুলিশের নিকট আটক
Monday, 08.03.2010, 08:26pm (GMT+9)
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় স্কুল ছাত্রী মেয়েকে জোরপুর্বক ধর্ষনের অভিযোগে পিতা আলমডাঙ্গার হাসিবুলকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বিকাল ৪টার দিকে তাকে প্রতিবেশীরা ধরে পুলিশে দিয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের আকছেদ আলীর পুত্র হাসিবুল (৩৭) গত শুক্রবার দুপুরে তার কন্যা পারভীনা (১৩) কে জোরপুর্বক মুখ বেধে শশুরবাড়ী জেলা সদরের সুমিরদিয়া বলাকাপাড়ার একটি মাঠে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে। এমন অভিযোগ তুলে আজ সোমবার দুপুরে হাসিবুলকে তার শশুরবাড়ীর প্রতিবেশীরা ধরে বেধে রেখে পুলিশে খবর দেয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাকে আটক করে। চুয়াডাঙ্গা আদর্শ গার্লস স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী পারভীনাকে পুলিশ উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে হাসিবুলের ২য় স্ত্রী পারভীনার মা ছাবেরা খাতুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। 
Bibekbarta.com
|