বিবেক এর অফিসে জনাব আবদুর রহমান
Monday, 08.03.2010, 09:11pm (GMT+9)
 এবছর এপ্রিল মাসের মাঝামাঝি বিবেক পুরুষ্কার দেয়া হচ্ছে। বলা যায় ২০১০ খুব সুন্দর একটি সন। এ উপলক্ষে বাংলাদেশের একজন অত্যন্ত খ্যাতিমান লেখক এর নাম ঘোষণা চুড়ান্ত করাহয়েছে। পাশাপাশি বিবেক কর্র্তৃপক্ষ একজন জাপানীকে বিভিন্ন সময় বাংলাদেশের জন্য বিভিন্ন অবদানের কারণে বিশেষ পুরুষ্কার দেয়ার কথা স্থির করেছে। এ বছর বিবেক গ্রুপ পুরুষ্কারটি আরও অর্থপূর্ণ করে তোলার জন্য বিভিন্ন জনের পরামর্শ নিচ্ছেন। পুরুষ্কার প্রদান অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করে তোলার জন্য তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। তাছাড়া জাপানে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও অবদানের জন্য বিভিন্ন জনকে প্রথম বারের মত পুরুষ্কারটি দেবার কথা ভাবছে। প্রতি ৫ বছর পরপর কমিউনিটিতে এ পুরুষ্কারটি দেয়া হবে।। এবিষয়ে বিবেক কর্র্তৃপক্ষ গত বুধবার বিশিষ্ট লেখক আব্দুর রহমানকে সাহেবকে বিবেক অফিসে আমন্ত্রণ জানান। জনাব রহমান বিবেক বার্তার একজন শুভাকাংক্ষী। ওনার সাথে দীর্ঘ সময় বিবেক পুরুষ্কার নিয়ে কথা হয়। বিবেকবার্তা কর্তৃপক্ষও তার পুরোনো লেখা দিয়ে একটি বই প্রকাশের দ্বায়িত্ব নিতে আগ্রহের কথা জানান।  জনাব রহমান ব্যক্তিগত জীবনে একজন মেটালার্জিষ্ট ও ইনজিনিয়ারিং কনসালটেন্ট। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ওনি জাপান প্রবাসী। স্ত্রী জাপানের জাতীয় মিডিয়া এন এইচ কে রেডিও বাংলা বিভাগে কর্মরত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি অনেকের জাপানে জাপানীদেরকে স্বাধীনতার পক্ষে সংগঠিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
Bibekbarta.com
|