বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া মারা গেছেন। মঙ্গলবার রাত ১২টা ২ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক আইসিইউ মির্জা নাজিমউদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। ১৯৪৩ সালের ৩ জানুয়ারি তিনি নরসিংদীর শিবপুরে জন্মগ্রহণ করেন। বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী রাজনীতিক, শুভাকাংখী ও সমর্থকরা। তার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীরাও স্কয়ার হাসপাতালে এসে কান্নায় ভেঙে পড়েন।
মুন্সিগঞ্জ প্রতিনধি দৈনিক জনপদের মুন্সিগঞ্জ প্রতিনিধি ও প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইনামুল হোসেন (৫৯) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার ভোরে বোনের বাসভবন কক্সবাজার জেলার চকরিয়ায় ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি... রাজিউন)।
মাসুদুর রহমান রতন : গতকাল শুক্রবার বিকালে এক প্রসুতির মৃত্যুকে কেন্দ্র করে শহরের একটি অনুমোদন বিহীন কিনিক ভাংচুর করা সহ সড়ক অবরোধ করে কিনিক মালিকের বিচার দাবী কর বি‡ÿvf শুরু হয়।