Bookmark and Share
Monday, 06.09.2010, 01:08pm (GMT+9) Home FAQ RSS Links Site Map Contact
 
 
 
All News  
বাংলাদেশ
জাতীয়
রাজনীতি
অন্যান্য সংবাদ
বিশেষ প্রতিবেদন
আইন ও অপরাধ
বিশেষ সংবাদ
বিশ্ব সংবাদ
জাপানের সংবাদ
জাপান টুকিটাকি
অন্য প্রবাস
বিবেক ভাবনা
জাপানের কথা
বিনোদন
তথ্য প্রযুক্তি
স্বাস্থ্যকথা
খেলার খবর
গ্রামগঞ্জ
সাক্ষাতকার
কৃতিত্ব
সাহিত্য
ঘোষণা
::| Poll
বিবেকবার্তার নতুন সাইট কেমন লাগছে?
ভাল
ভাল না
মন্তব্য নেই
 
 
 
বাংলাদেশ
 
তিন জেলার ৫০ হাজার ভোটার আবেদন বাতিল
Wednesday, 10.03.2010, 11:42am (GMT+9)

মঈনুল হক চৌধুরী, 'রোহিঙ্গা শরণার্থী অধ্যুষিত' তিন জেলার প্রায় ৫০ হাজার বাসিন্দার ভোটার আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশনের পুনর্যাচাই বিষয়ক বিশেষ কমিটি। কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটি� এ তিন জেলার ৭০ হাজার আবেদনের মধ্যে প্রায় ৫০ হাজার বাতিল আবেদন বিষয়ে শিগগির সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন (ইসি)। এ আবেদনকারীরা গত নভেম্বরে হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হতে নিবন্ধন ফরম পূরণ ও ছবি তোলেন। তিন জেলার ১২ উপজেলায় (কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, সদর, রামু, উখিয়া, টেকনাফ; বান্দরবান পার্বত্য জেলার সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এবং রাঙ্গামাটির কাপ্তাই ও বিলাইছড়ি) খসড়া ভোটার তালিকা প্রকাশও স্থগিত হয়েছে। কক্সবাজার জেলার ছয়টি উপজেলায় ৬২ হাজার ৫০৯টি নিবন্ধন ফরম পুনর্যাচাই করে বাতিল হয়েছে ৪৫ হাজার ৮৬৬ জনের। বান্দরবান পার্বত্য জেলার চারটি উপজেলার সাত হাজার ১৫১টি আবেদনের দুই হাজার ২২০ জনের নিবন্ধন ফরম পুনর্যাচাইয়ে বাতিল হয়েছে। রাঙামাটির দুই উপজেলায় বাতিলের সংখ্যা হাজার খানেক। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন) মিহির সারওয়ার জানান, বিশেষ কমিটি ৪ জানুয়ারি থেকে ৪ ফেব্র"য়ারি পর্যন্ত আবেদন ফরমের ঠিকানা ধরে বাড়ি বাড়ি গিয়ে যাছাই করেছে। এসময় প্রয়োজনীয় তথ্যপ্রমাণ না পাওয়ায় আবেদন বাতিল করে কমিটি।
 
এরপর ৮ মার্চ পর্যন্ত ইসিতে আপত্তি আবেদনের সময় ছিল বলে জানান মিহির। এ সময়ের মধ্যে ইসিতে আবেদন বাতিলের বিরুদ্ধে আবেদন জমা পড়ে ২০টি। সোমবার নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হালনাগাদের সময় রোহিঙ্গারা ভোটার হচ্ছে� এমন অভিযোগের পর আমরা পুনর্যাচাইয়ে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দেই। কমিটির প্রতিবেদন ইতোমধ্যে ইসি সচিবালয়ে এসেছে। কমিশন বৈঠকে প্রতিবেদন উপস্থাপিত হলে করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবো।" সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার থানা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১২টি উপজেলার প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠিয়েছে। জেলা পর্যায়ের প্রতিবেদনগুলো শিগগির কমিশন বৈঠকে সিদ্ধান্তের জন্য পাঠানো হবে জানিয়ে মিহির বলেন, "১৮ মার্চের মধ্যে কমিশনও এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।"
 
গত নভেম্বরে ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম চলাকালে সীমান্তবর্তী দুই পার্বত্য জেলা বান্দরবান ও রাঙ্গামাটি এবং কক্সবাজার জেলার কিছু উপজেলায় রোহিঙ্গারা বাংলাদেশি পরিচয় দিয়ে ভোটার হওয়ার প্রমাণ পায় ইসি। পরে সরকারের গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমে প্রতিবেদনের ভিত্তিতে ডিসেম্বরে নিবন্ধন আবেদন যাছাই করতে ভোটার তালিকা প্রণয়নে জড়িত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের দিয়ে বিশেষ কমিটি গঠন করে। পুনর্যাচাইয়ে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ১২ হাজার ৭৬২ জন, পেকুয়া উপজেলায় ৪ হাজার ১৫৪ জন, কক্সবাজার সদরের ১২ হাজার ৯২ জন, রামু উপজেলার ৬ হাজার ৪৪২ জন, উখিয়া উপজেলার ৫ হাজার ৯৫৫ জন এবং টেকনাফ উপজেলার ৪ হাজার ৪৬১ জন, বান্দরবান পার্বত্য জেলার বান্দরবন সদও উপজেলায় ৩৭৫ জন, লামা উপজেলায় ৬৮৪ জন, আলীকদম উপজেলায় ৪৯ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় এক হাজার ১১২ জনের ভোটার আবেদন বাতিল হয়েছে।
 
কক্সবাজারের পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এ এম হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী জমির দলিল কিংবা স্থায়ী বাসিন্দা-এমন প্রমাণ না পাওয়ায় আবেদনের ৯০ শতাংশই বাতিল হয়।" গত ৮ মার্চ থেকে দেশব্যাপী খসড়া ভোটার তালিকা প্রকাশ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ১৭টি জেলা, দ্বিতীয় পর্যায়ে ২০টি জেলা এবং তৃতীয় পর্যায়ে ২৬টি জেলার খসড়া তালিকা প্রকাশ করা হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে কক্সবাজার জেলা থাকলেও মহেশখালী, কুতুবদিয়া ছাড়া বাকি উপজেলাগুলো স্থগিত রেখেছে। পর্যায়ক্রমে অন্য দুই জেলার উপজেলাগুলোও রয়েছে। ছহুল হোসাইন বলেন, "যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের পর ওই সব এলাকায় তালিকা প্রকাশ করা হবে। এখানে স্থানীয় নির্বাচনও হবে পরে।" সারাদেশে হালনাগাদ তালিকায় আগের চেয়ে ৩৬ লাখ ৮৯ হাজারেরও বেশি ভোটার তালিকাভুক্ত হয়। নবম সংসদের সময় প্রথমবারের মতো ৮ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন ভোটার ছবিসহ তালিকাভূক্ত হন। 
 
Bibekbarta.com


Rating (Votes: )   
    Comments (0)        Tell friend        Print


Other Articles:
'১৩ মাসে নির্যাতিত নারীদের নাম-ঠিকানা বলুন' (10.03.2010)
আজ ঐতিহাসিক ৭ মার্চ (07.03.2010)
স্পিকারের কাছে আচরণ শেখার কিছু নেই' (07.03.2010)
বিদ্রোহের ক্ষতচিহ্ন নিয়েও ঘুরে দাঁড়াতে পেরেছে বিডিআর ,বার্ষিক দরবারে মে. জে. মইনুল ইসলাম (05.03.2010)
নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত (03.03.2010)



 
::| Events
September 2010  
Su Mo Tu We Th Fr Sa
      1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30