
নওগাঁ প্রতিনিধি : গতকাল বুধবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁর জেলা প্রশাসক আহসান হাবীব তালুকদারের সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে আগামী ১৭মার্চ জাতীর জনক শেখ মুজিবর রহমানের ৯০তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বিষয়েও প্রস্তুতি মূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, জেলার উর্দ্ধতন সরকারি ও বেসরকারি কর্মকর্তাগন ছাড়াও সাংবাদিকগন অংশ গ্রহণ করেন।
সভায় যথাযোগ্য মর্যদায় দিবস দুটি উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচী প্রণয়ন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে অন্যতম ও ব্যতিক্রমী কর্মসূচী হিসাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচী স্যাটেলাইট টিভির মাধ্যমে সরাসরি স¤প্রচার ও জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীদের প্রীতিফুটবল অর্ন্তভূক্ত করা হয়েছে। এ ছাড়া বিবর্ণ, প্রকৃত মাপহীন জাতীয় পতাকার বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর জেলা প্রশাসক আহসান হাবীব তালুকদার সঠিক মাপ ও রংয়ের জাতীয় পতাকার বিষয়ে শতর্কতা হিসাবে প্রতিটি দর্জ্জির দোকানে চিঠি দিয়ে অবহিত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। #
নওগাঁর মান্দায় বড়ই পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ৩ আহত ৫
নওগাঁ প্রতিনিধি : গতকাল সকাল ১০টায় নওগাঁ মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে গাছের বড়ইপাড়া নিয়ে এক সংঘর্ষে ২জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মান্দা থানার পুলিশ পরিদর্শক (ওসি) খালেকুজ্জামান জানান, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের জনৈক বাবু মন্ডলের (৫৫) বাবা তার বোন সমর্থবানুকে বিয়ে দিয়ে নিজবাড়ীতে ঘড়জামাই রাখেন। বাবু মন্ডলের বাবার মৃত্যুর পর থেকে বাবু মন্ডল ও সমর্থবানুর জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় গতকাল বুধবার বাবু মন্ডলের একটি বড়ইগাছের বড়ই নামাতে গেলে তার বোন সমর্থবানুর ছেলেরা হাসুয়া, রামদা প্রভৃতি ধারালো অন্ত্র নিয়ে বাবু মন্ডল ও তার পরিবারের উপর আক্রমন চালায়। আক্রমনে রামদার আঘাতে বাবু মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (২২) ঘটনা স্থলেই প্রাণ হারায় এবং বাবু মন্ডল সহ তার স্ত্রী রোকেয়া বেগম, অপর ছেলে মানিক, আন্তীয় খালেদা বেগম, ও মোত্তালেব গুরুতর আহত হয়। আহতদের প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাতের অবস্থার অবনতি ঘটায় আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করা হলে রাজশাহী নেওয়ার পথে বাবু মন্ডলের অপর ছেলে মানিক (২৫) পথিমধ্যে মারা যায়। অপর দিকে ঘটনাস্থল মান্দার কাশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আব্দুর রশিদ সন্ধ্যায় ফোনে জানান, চিকিৎসাধীন অবস্থায় রাশেদুল ও মানিকের মা রোকেয়া বেগমেরও মৃত্যু ঘটেছে। তবে মান্দা থানা পুলিশ এ খবরের নিশ্চয়তা দিতে পারে নি।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও আক্রমনকারী দলের প্রধান সমর্থবানু, আনোয়ার হোসেন, পারভিন, কহিনুর ও হারুনুর রশিদ নামের ৫জনকে গ্রেফতার করেছে। মান্দা থানার পুলিশ পরিদর্শক (ওসি) খালেকুজ্জামান আরো জানান, মুল হামলাকারি হারুনুর রশিদ (৩০) ও হারুনের চাচা আনোয়র হোসেন (২৫) কে গ্রেফতার করায় হত্যাকান্ডে ব্যবহৃত রামদা ও অন্যান্ন ধারালো অস্ত্র উদ্ধার করা গেছে। ঘটনাস্থল থেকে মোবাইলে তিনি আরো জানান এ ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্থদের পক্ষথেকে কোনো মামলা দায়ের না হলেও পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।