জানুয়ারি মাসের প্রথমেই পদ্মাসেতুর কাজ ধরা হবে
Saturday, 17.07.2010, 09:00am
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মাওয়ায় পদ্মা সেতুর ভূ-ত্বক জরিপ পরির্দশণে এসে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেন পদ্মাসেতুর চুড়ান্তটেন্ডার আহবানের জন্য ওয়ার্ল্ড ব্যাংকের অনুমতির অপেক্ষায় রয়েছে। আগামী ডিসেম্বর নাগাদ এ প্রক্রিয়া শেষ হবে। প্রক্রিয়া কাজ শেষ হলেই ২০১১ সালের জানুয়ারি মাসের প্রথমেই পদ্মাসেতু কাজ ধরা হবে। রিখটার স্কেলের ৮ মাত্রার ভূমিকম্পন হলে পদ্মাসেতুর কোন ক্ষতি না হয় সেভাবেই টেষ্ট করা হচ্ছে। তিনি গতকাল (শুক্রবার) সকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর ভূ-কম্পন প্রতিরোধ কাজের পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পদ্মাসেতু বিভাগের সচিব মোঃ মোশাররফ হোসেন, পদ্মা সেতু প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, জেলা প্রশাষক মোঃ আজিজুল আলম, পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রমুখ ।
|